ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলের হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মে) জুমার নামাজের পর আঞ্জুমানে আল ইসলাহসহ বিভিন্ন ইসলামী সংগঠনগুলোর উদ্যোগে নগরের সিটি পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৃথক সমাবেশ বক্তারা ইসরাইলীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনের উপর হামলা চলছে, আর বিশ্ব মোড়লরা তা দেখেও নীরব। ইসরেইলের বিরুদ্ধে জাতিসংঘও মুসলমান রক্ষায় কোন ভূমিকা রাখছে না। তাই মুসলমানদের এক হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।
ফিলিস্তিনিদের উপর ইসরাইলীদের হামলা বন্ধ এবং দ্রুত স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে দাবি জানান।
বক্তারা বলেন,আল-আকসায় ইসরাইলের সবধরণের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। মুসলমানদের প্রথম কেবলা পবিত্র মসজিদটিতে মুসল্লীরা যাতে নির্বিঘ্নে ইবাদত বন্দেগি করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
আঞ্জুমানে আল ইসলাহ ছাড়াও কালিঘাট যুব উন্নয়ন পরিষদ নগরের সিটি পয়েন্টে, মহানগর ইমাম সমিতির ব্যানারে কোর্ট পয়েন্টে, নগরের পাঠানটুলায় বৃহত্তর পাঠানটুলা তৌহিদা জনতা, কুমারগাঁও বাস টার্মিনালে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোরগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নগরের সিটি পয়েন্টে খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত সমাবেশে মেডিক্যাল কলেজে পড়ুয়া তিন যুবক অংশ নেন। তারা নিজেদের রাষ্ট্রের উপর ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদ জানান এবং বিশ্ব মুসলমানদের তাদের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



