সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক সপ্তাহ আগেই এলাইছ মিয়া (৪৫) নামের এক ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে।শনিবার (২০ নভেম্বর) বিকেলে হঠাৎ হার্ড অ্যাটাক মারা যান তিনি।
নিহত এলাইছ মিয়া শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য পদে টিউবওয়েল প্রতিকের প্রার্থী ছিলেন। নির্বাচনে জয়লাভ করতে মাঠ চষে বেড়াচ্ছিলেন সদালাপী হিসেবে পরিচিত ইউপি সদস্য প্রার্থী এলাইছ মিয়া।
এদিকে এলাইছ মিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো ওয়ার্ডে শোকের ছায়া বিরাজ করছে। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন স্থানীয়রা।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুক্তাদির আহমেদ জানান, জয়কলস ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্যর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি।
#
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



