সিলেটে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে চালক, ২ নারীসহ ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার(১৯ নভেম্বর)সকালে সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড সংলগ্ন অগ্রনী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ টার দিকে একটি প্রাইভেট কার সিলেট থেকে জাফলং যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালক স্বপন, ২ নারীসহ তিন জন আহত হয়েছেন।স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে জানতে সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমানকে মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেনি।
সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, দুর্ঘটনা ঘটেছে জানতাম না। আমি খোঁজ নিচ্ছি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



