সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রথম প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন।নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী ওসমরাহ পালনে সৌদি আরব গমনে তিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সিসিকে প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী জানান, নির্বাচিত মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়র-১ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন। সে সুবাদে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে তৌফিক বক্স লিপনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সিসিকের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী ওমরাহ পালনের সিলেট ত্যাগ করেন। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলের ঢাকা থেকে বিমানের ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করার কথা। ওমরাহ পালন শেষে আগামী ২৯ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

ওমরাহের উদ্দেশ্যে যাত্রাকালে বিদায় নিচ্ছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। ছবি-সংগৃহিত
ওমরাহে যাওয়ার আগে মেয়র আরিফুল হক চৌধুরী নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন। যাতে ‘যথাযথভাবে ওমরাহ পালন করে নগরবাসীর মাঝে ফিরে আসতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন।
বিধি অনুসারে সিসিকের প্যানেল মেয়র রয়েছেন তিনজন। ২০১৮ সালের ৭ নভেম্বর এ তিনজন সিসিকের মেয়র ও কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন। কাউন্সিলর তৌফিক বক্স লিপন ১৬ ভোট পেয়ে প্যানেল মেয়র-১ হন। সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ ১৪ ভোট পেয়ে হন প্যানেল মেয়র-২।
কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি ও কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল সমান সংখ্যক ১৩টি করে ভোট পেয়েছিলেন। পরে লটারির মাধ্যমে এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল প্যানেল মেয়র-৩ নির্বাচিত হন।
নির্বাচিত মেয়রের অনুপস্থিতিতে পদাধিকার বলে প্যানেল মেয়র-১ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়ে থাকেন। কখনো কখনো এর ব্যত্যয়ও ঘটে। প্যানেল মেয়রদের মধ্য থেকে নিজের পছন্দের কাউকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিয়ে যান নির্বাচিত মেয়র।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



