সিলেটের কোম্পানীগঞ্জে পানিতে ডুবে আড়াই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।তার নাম মো. সাইফ আহমদ। সে উপজেলার কলাবাড়ি গ্রামের তোফায়েল আহমেদ (আবু) এর একমাত্র ছেলে। বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঈদের দাওয়াতে মারা যাওয়া শিশু সাইফ আহমদ তার মায়ের সাথে নানার বাড়ি ছনবাড়ী গ্রামে বেড়াতে যায়। আজ বিকেল ৩টার দিকে সেখানে খেলা করতে করতে তাদের বাড়ির পাশের পুকুরে সবার অগোচরে পড়ে যায় সাইফ। খোঁজাখুঁজির পর নানা বাড়ির লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহতের চাচা আসাদুজ্জামান রুবেল সাইফ আহমদের মৃত্যুর সত্যতা জানিয়ে বলেন, সে তার মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে গিয়েছিল। সেখানে পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



