অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে সিলেটে পরিবহণ শ্রমিক ও এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার(১৭ নভেম্বর) দুপুরে সিলেটের কুমারগাঁও বাস টার্মিনালে সিএনজি অটোরিকশার এক যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে অটোরিকশা শ্রমিকদের হামলায় ১০/১২টি বাস ভাঙচুর করা হয়।
স্থানীয়রা জানান, কুমারগাঁও বাস স্ট্যান্ডে এক যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিলেন এক অটোরিকশা চালক। এ নিয়ে যাত্রী ও অটোরিকশা চালকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে ওই যাত্রীকে সিএনজি অটোরিকশা চালকরা মিলে মারধর করেন। এসময় বাস শ্রমিকরা যাত্রীর পক্ষ নিয়ে অটোরিকশা চালকের উপর ক্ষিপ্ত হন।
এক পর্যায়ে কুমারগাঁও স্ট্যান্ডের বাস শ্রমিকরা অটোরিকশা চালক ও যাত্রীদের মারধর করছেন জেনে অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গ্রামবাসী দেশিয় অস্ত্র নিয়ে বাস স্ট্যান্ডে হামলা করেন। এসময় ইট-পাটকেল নিক্ষেপ ও ১০/১২টি বাস ভাঙচুর করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



