সিলেটে শিক্ষার্থীদের মধ্যে প্রথম টিকা নিলেন সরকারী মহিলা কলেজের এইচএসসি পরিক্ষার্থী মাইসা সাবিহা। বুধবার (১৭ নভেম্বর) সকালে তাকে দিয়ে সিলেটে স্কুল-কলেজের ২০২১ সালের এইচএসসি পরিক্ষার্থীদের করোনার ভাইরাসের টিকা প্রদান শুরু হয়।
এদিন সকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্রত্যেক এইচএসসি পরিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে নির্দিষ্ট তারিখে নির্ধারিত কেন্দ্রে টিকা গ্রহনের আহবান জানান মেয়র।
টিকাদান কর্মসূচী উদ্বোধনকালে মেয়র বলেন, শিক্ষার্থীদের মধ্যে যারা আগে টিকা নিয়েছেন, তারা পূনরায় টিকা গ্রহন করবেন না। এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। আর যারা টিকার প্রথম ডোজ এরই মধ্যে গ্রহণ করেছেন এবং ২য় ডোজ পরিক্ষা চলা কালীন সময়ে পড়েছে তারা ২৮ দিনের অধিত হলে পরিক্ষার পরে টিকা নিতে পারবেন।
নগরের ৪টি কেন্দ্রে ২৩ নভেম্বর পর্যন্ত এই টিকাদান কর্মসূচী পরিচালিত হবে বলেও জানান সংশ্লিষ্টরা।
টিকাদান কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা চৌধুরী, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায়, শিক্ষা অধিদপ্তরের পরিচালক(মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) আব্দুল মান্নান খান, সিলেট জেলা সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল ও সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
কর্মসূচীর প্রথম দিনে সিলেট সরকারী মহিলা কলেজের ৪৫১ জন শিক্ষার্থী এবং সিলেট এমসি কলেজের ৪০৬ জন শিক্ষার্থীকে টিকাদানের লক্ষমাত্রা রয়েছে। এছাড়া ১৮ নভেম্বর থেকে সিলেট সরকারী মডেল স্কুল এন্ড কলেজ ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রেও এইচএসসি শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচী শুরু হবে।
তন্মধ্যে সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে উইমেন্স মডেল কলেজ, সেন্ট্রাল উইমেন কলেজ, ব্রিটানিকা উইমেন কলেজ, মেট্রো সিটি উইমেন কলেজ, মঈন উদ্দিন আর্দশ মহিলা কলেজ, সরকারি অগ্রগামী বালিকা স্কুল এন্ড কলেজ ও সিলেট সরকারী মহিলা কলেজ, এমসি কলেজ কেন্দ্রে স্কলার্সহোম মেজরটিলা, সিলেট সরকারি কলেজ, শাহজালাল সিটি কলেজ, জালালাবাদ কলেজ, সার্ক কলেজ, জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ ও ইউনিভার্সেল কলেজ ও এমসি কলেজের এইচ এস সি শিক্ষার্থীদের নির্ধারিত তারিখে টিকা দেয়া হবে।
সিলেট সরকারী মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে কমার্স কলেজ, স্কলার্সহোস শাহীঈদগাহ, ইডেন গার্ডেন কলেজ, গ্রীনহিল স্টেইট কলেজ, সিলেট সেন্ট্রাল কলেজ, স্টেইট কলেজ, সীমান্তিক কলেজ ও সিলেট সরকারী মডেল স্কুল এন্ড কলেজের এইচ এস সি শিক্ষার্থীদের নির্ধারিত তারিখে টিকা দেয়া হবে।
এবং আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে আব্দুল গফুর ইসলামী আদর্শ স্কুল এন্ড কলেজ, স্কলার্সহোম গার্লস কলেজ, আইডিয়াল কলেজ, ওয়েস্ট পয়েন্ট স্কুল এন্ড কলেজ, সিলেট সেন্ট্রাল কলেজ, সিলেট ক্যামব্রিয়ান কলেজ, ব্রিটিশ বাংলা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, শাহখুররম কলেজ, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ , ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নির্ধারিত তারিখে টিকা দেওয়া হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



