শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী চঞ্চল চক্রবর্তীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন।
সোমবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রসায়ন বিভাগের ছাত্র উপদেষ্টা ড. মো. আজহারুল আরাফাত।
জানা গেছে, ঝিনাইদহ জেলার সলগোপা থানার মাধবপুর গ্রামের বাসিন্দা শিবপ্রদীপ কুৃমার চক্রবর্তীর ছেলে চঞ্চল চক্রবর্তী।
তিনি রোববার (১৪ নভেম্বর) রাতে ঘুমের ওষুধ খেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ৩০২৯ রুমে থাকতেন।
তিনি বলেন, ‘সকালে আমরা জানতে পেরেছি চঞ্চল রোববার রাতে তার গ্রামের বাড়িতে ‘আত্মহত্যা’ করেছে। তিনি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। যতটুকু জেনেছি নির্দিষ্ট সময়ের মধ্যে পাস করতে না পারায় তার মধ্যে হতাশা কাজ করেছিল। কারণ তার বন্ধুবান্ধব পাস করে বের হয়ে বিভিন্ন জায়গায় চাকরি করছে। তাই হতাশ হয়ে সে আত্মহত্যা করেছে। এই ঘটনায় রসায়ন পরিবার দুঃখ প্রকাশ, মরহুমের আত্মার মাগফেরাত ও শোকসংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



