সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের তাজপুরে ট্রাক চাপায় ষাটোর্ধ্ব অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মে) রাত ৮টার দিকেমহাসড়কের তাজপুর কলেজের ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, বৃষ্টির মধ্যে ওই বৃদ্ধ পথচারিকে শেরপুর থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। মরদেহটি অন্ধকারে পড়েছিল। পরে স্থানীয় সংবাদকর্মী কবীর আহমদের মাধ্যমে জানতে পেরে তাজপুর দমকল বাহিনী ও পুলিশ মরদেহ উদ্ধার করে।
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক নতুন সিলেটকে বলেন, ঝড়-বৃষ্টি চলাকালে পথচারি বৃদ্ধকে দ্রুতগামি একটি বাস চাপা দিয়ে চলে যায়। অন্ধকারে মরদেহটি পড়েছিল। পরে স্থানীয় সংবাদকর্মীর মাধ্যমে জানতে পেরে মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



