শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে ৪৬ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ব্যক্তিদের সবাই সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান প্রভাষক জি এম নুরুন্নবী আজাদ জুয়েল।
তিনি বলেন, সোমবার ল্যাবে ২৭৭ জনের নমুনা পরীক্ষা করেছি। নমুনা পরীক্ষা করে ৪৬ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ২৭ জন,হবিগঞ্জের ৬ জন, মৌলভীবাজারের ১০ ও সুনামগঞ্জের ৩ জন রয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



