ফুটবলার ইউসুফ শিহানকে সংবর্ধনা
ইংল্যান্ডের ইপসুইচ ও বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ এর ফুটবলার ইউসুফ হক শিহানকে লাভলু ফুটবল একাডেমী’র কর্ণধার আতিকুর রহমান চৌধুরী লাভলু’র পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মিরাবাজার দৈনিক শ্যামল সিলেট কার্যালয়ে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামান বলেন, বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ এর ফুটবলার ইউসুফ হক শিহান আমার পরিবারেরই একটা অংশ। তার দাদাও একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা ছিলেন। কাগজে কলমে নয়, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ইউসুফের দাদার অবদান অনস্বীকার্য। বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আমন্ত্রণে ইউসুফও দেশের জন্য খেলতে এসেছে। সে যাতে ফুটবলে আরো উন্নতি করতে পারে, দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে, সে জন্য আমরা তাকে উৎসাহ দেওয়া দরকার। সকলে মিলে তার জন্য দোয়া করা প্রয়োজন। সে যেনো আরো ভাল করতে পারে। তার সফলতায় আমরাও খুশি হবো।
তিনি বলেন, সিলেটের সন্তান হিসেবে তাঁকে নিয়ে আমরা গর্ববোধ করি।এভাবে সিলেটের সন্তানরা একদিন জাতীয় ফুটবল দলের নেতৃত্ব দেবে। ইউসুফ হক শিহানকে দেখে মফস্বলের খেলোয়াড়রা অনুপ্রাণিত হবে। শুধু বাংলাদেশের ফুটবলে দলেই নয়, সিলেটের সন্তানরা একদিন বিশ্ব ক্রিড়াঙ্গনে দ্যুতি ছড়াবে। সেই দিন বেশি দূরে নয়। বর্তমানে ফুটবলের বিভিন্ন ক্লাবেও বাংলাদেশী বংশোদ্ভুত সিলেটের সন্তানরা খেলার মাধ্যমে নিজেদের স্থান করে নিচ্ছেন। তাতে দেশের সুনাম হচ্ছে। স্বজন হিসেবে আমরাও তাঁদের নিয়ে আমরা গর্ববোধ করতে পারছি।
তিনি আরো বলেন, এক সময় আমিও ক্রিড়াঙ্গনের সঙ্গে যুক্ত ছিলাম। প্রিমিয়ার ডিভিশনে আমারও একটি টিম ছিল চতুরঙ্গ নামে। ইউসুফকে দেখে আবারো ক্রিড়াঙ্গতে ফিরে যাওয়ার ইচ্ছা জাগ্রত হচ্ছে। বিশেষ করে খেলাধুলার বিষয়ে যারাই অগ্রসর হবেন, সহযোগীতার প্রয়োজন হবে, তাদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, সিলেট নগরের শিবগঞ্জের বাসিন্দা শিহান আহমদের ছেলে ফুটবলার ইউসুফ হক শিহান এডভোকেট সামসুজ্জামান জামানের ভাগ্নের ছেলে নাতি সম্পর্কে। বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ ফুটবল ইউসুফ হক শিহানের হাত ধরে সাফল্য দেখাবে এমন প্রত্যাশা এলাকার লোকজনেরও।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসুফের পিতা শিহান আহমদ, মওদুদুল হক মওদুদ, রাশেদুল হক, লিমন আহমেদ, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, রুজেল আহমদ, জয়নাল আহমেদ, উমর গনিসহ সাংগঠনিক সম্পাদক (সিলেট জেলা খেলোয়াড় কল্যান সমিতি), বদরুল আলম,(সভাপতি জকিগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি), রায়হাদ বকস্, দিলাল আহমদ, আব্দুল হান্নান, হাসান জুলফিকার তামিম, আজিম উদ্দিন রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এরআগে শুক্রবার বিকেলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউসুফ হক শিহান। ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর মেয়র আরিফুল হক চৌধুরী তার সঙ্গে কূশলাদি বিনিময় করেন এবং ফুটবলে নৈপূণ্য দেখিয়ে সিলেটের জন্য ইউসুফ সুনাম বয়ে আনবেন, এমনটি প্রত্যাশা করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



