সিলেট -তামাবিল মহাসড়কের জৈন্তাপুর দরবস্ত শ্রীখেল এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
তার নাম রোমান আহমদ (২৮)। তিনি বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের মুহিবুর রহমানের ছেলে।
মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ( ১২ নভেম্বর ) বিকেল ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে দুপুর দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রীখেল এলাকায় লেগুনা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন লেগুনা যাত্রী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও লেগুনা উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যান।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



