বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নে উদ্বোধন হলো শাহজালাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১-২২। মঙ্গলবার (০৯ নভেম্বর) সন্ধ্যা রাতে ব্যাডমিন্টন প্রতিযোগীতার উদ্বোধন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
৩নং দুবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা কমর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এবং এবি টিভির কর্ণধার আহমদ ফয়সাল, দুবাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান।
সংশ্লিষ্টরা জানান, টুর্নামেন্টে অংশ নিতে ৩৫টি টিম নিবন্ধিত হয়েছে। এরমধ্যে উদ্বোধনী দিনে বিয়ানীবাজারের খাসারিপাড়া এঙ্গেল আউটডোর ফ্লইফিল্ডকে হারিয়ে বিজয়ী হয় দুবাগের রাফি মাইক সার্ভিস টিম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আজাদুর রহমান আজাদ বলেন, খেলাধুলা মানুষকে বাজে চিন্তা থেকে মুক্ত রাখে। তাছাড়া সুস্থ স্বাভাবিক জীবন ধারণে খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে যুবসমাজকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই।
তিনি বলেন, শহরের চেয়ে গ্রামের মানুষ খেলাধুলায় অগ্রসর। কেননা, গ্রামে খেলার মাঠের অভাব নেই। যে কারণে শিশু কিশোর, যুবারা খেলাধুলার অপার সুযোগ পায়। ফলে জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকান্ড, সমাজ বিরোধী কাজ, বখাটেপনা এবং মাদক থেকে তারা দূরে থাকেন। তাই গ্রামীণ জনপদে কেবল ব্যাডমিন্টন-ই নয়, সব ধরণের খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



