গোলাপগঞ্জ উপজেলার জননন্দিত চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী অসুস্থ হয়ে নগরের মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থতার খবর শুনে হাসপাতালে তাঁকে দেখতে যান আওয়ামীলীগের সভাপতি মন্ডলির সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রীনুরুল ইসলাম নাহিদ এমপি।
মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুরে নেতাকর্মীদের নিয়ে হাসপাতালে তাকে দেখতে যান নুরুল ইসলাম নাহিদ। সেখানে প্রবীণ এই আওয়ামী লীগ নেতার পাশে কিছু সময় ব্যয় করেন এবং চিকিৎসকদের কাছ থেকে তাঁর চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন। এরআগে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল নাহিদ নিজ নির্বাচনী এলাকা গোলাপগঞ্জের বিভিন্ন মসজিদ-মন্দিরে সরকারী অনুদানের চেক হস্তান্তর করেন।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদে আসীন থেকে বলিষ্ট নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।বয়সের ভারে ন্যুজ্ব হলেও জনপ্রতিনিধির আসন থেকে সেবা দিয়ে যাচ্ছেন জনতার।তেমনী সিলেটের শিক্ষা ব্যবস্থায় রেখে চলেছেন অনস্বীকার্য অবদান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



