সিলেটের গোলাপগঞ্জে এক নারী গরু চোরকে আটক করেছে স্থানীয় জনতা।
সোমবার (৮ নভেম্বর) রাতে গোলাপগঞ্জের লক্ষণাবান্দ ইউনিয়নের নিশ্চিত গ্রামে মাইক্রোবাস দিয়ে গরু চুরি করতে গিয়ে নাসিমা বেগমকে (৩০) এক নারী জনতার হাতে আটক হোন। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়। গ্রেফতারকৃত নাসিমা বিয়ানীবাজারের মাতিউরা গ্রামের হবিদ মিয়ার স্ত্রী।
এ ঘটনায় মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে গোলাপগঞ্জ থানায় নাসিমা বেগমকে আসামী করে গরু চুরি মামলা দায়ের করা হয়। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ। তিনি বলেন, নাসিমা বেগমকসহ কয়েকজন গোলাপগঞ্জ থানাধীন নিশ্চিত গ্রামে মাইক্রোবাস নিয়ে গরু চুরি করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোর্পদ করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাকে গরু চুরি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এসময় পুলিশ গরু চুরির কাজে ব্যবহৃত (ঢাকা মেট্রো-চ ১১-৩০৯১) মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। নাসিমাসহ চুরির মামলায় আরও ২/৩ জনকে আসামী করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



