নির্বাচনের বাকি আর মাত্র দুইদিন। চলছে প্রচারণা। বাড়ি বাড়ি গিয়ে চাওয়া হচ্ছে ভোট। ১১ নভেম্বর সন্ধ্যায় জানা যাবে ভোটের ফল। তবে ভোট যুদ্ধে অংশগ্রহণ কিংবা ফলের জন্য আর অপেক্ষা করতে হবে না মেম্বার প্রার্থী আব্দুল মতিনকে।
সোমবার (৮ নভেম্বর) রাতে নির্বাচনের প্রচারের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ঘটনাটি ঘটেছে সিলেটের কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যরাজনগর গ্রামে।
স্বজনরা জানান, এর আগে আব্দুল মতিন দুবার মেম্বার হয়েছিলেন। এরজন্য বেশ জনপ্রিয় ছিলেন তিনি। নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে অংশ নিচ্ছিলেন তিনি। বিজয়ের জন্য দিনরাত ছুটছিলেন ভোটারদের বাড়িতে। সোমবার রাত ৯টার দিকে নির্বাচনি প্রচারণার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। চলে আসেন বাড়িতে। বাড়িতে ফিরেই মারা যান আব্দুল মতিন। তার মৃত্যুতে কর্মী সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল জানিয়েছেন, একজন প্রার্থীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। শুনেছি তিনি কিছুটা অসুস্থ ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



