সিলেটের বিশ্বনাথে এক যুবক গণ বলাৎকারের শিকার হয়েছেন। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। তারা হলেন সোনাপুর গ্রামের ছোফান মিয়ার ছেলে ছালেক মিয়া (২৪), শাহপুর গ্রামের রুপা মিয়ার ছেলে সুমন মিয়া (২৩) একই গ্রামের ফয়জুল হকের ছেলে সাইদুল হক (২২)।
সোমবার (৮ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠায় পুলিশ। এর আগে রবিবার সন্ধ্যায় তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলা সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্বনাথে লামাকাজী ইউনিয়নের শাহপুর গ্রামের সুরমা নদীর পাড় এলাকায় শাহপুর গ্রামের এক যুবক (১৯), তার বন্ধু জাহিদ মিয়ার সাথে বসে গল্প করছিলেন। এ সময় জাহিদকে ভয়ভীতি দেখিয়ে বখাটে ছালেক মিয়া ও সুমন মিয়া ওই যুবককে (১৯) নদীপাড় এলাকার বুলু শাহর মাজারের পূর্বদিকের পাকা ব্লকের আড়ালে জোরপূর্বক বলাৎকার করে এবং অপর বখাটে সাইদুল হক বলাৎকারের চেষ্টা করে। পরে বলাৎকারের ঘটনায় মুখ খুললে ভিকটিমকে খুন করার হুমকি দেয় তারা। এ ঘটনায় পরদিন রবিবার রাতে ওই ৩ জনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন ভিকটিমের পিতা।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, বলাৎকারের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



