সিলেট নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বরে বাসের ট্রাফিক পুলিশ সার্জেন্ট সহ ৩ জন আহত হয়েছেন। সোমবার (৮ নভেম্বর)বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে।
সুত্রে জানা যায়, জগন্নাথপুর থেকে সিলেটমুখী বাস (ঢাকা মেট্রো জ ১১১১৯০) সোমবার বিকেলে নগরীর হুমায়ুন চত্ত্বরে সামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পুলিশ সার্জেন্ট’র মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় বাসটি আরো একটি সিএনজি চালিত অটোরিকশা (সিলেট থ-১১৭৭৫৪) ও একটি মাইক্রোবাস (সিলেট-ছ- ১১০২৯৮) কেও পেছন থেকে ধাক্কা দেয়। এতে এক ভ্যানচালক ও আরো এক যাত্রী আহত হন। স্থানীয় জনতা ও পুলিশ তাৎক্ষনিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে এসএমপির উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ বলেন, আহত ট্রাফিক সার্জেন্ট জয়ন্ত কুমার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় বিশ্রামে রয়েছেন। গাড়ীটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



