হবিগঞ্জের মাধবপুর থেকে ৫১ কেজি গাঁজাসহ হিরা মিয়া (৩৩) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এসময় সময় তার সাথে থাকা তিনজন পালিয়ে যায়।
রোববার রাত ২ টার দিকে মাধবপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাধবপুর বাজারের মুন্সি টাওয়ারের এবি ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মহিমাউড়া গ্রামের আলফু মিয়ার ছেলে।
র্যাব জানায়, দীর্ঘদিন থেকে হিরা মিয়া মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার বিকেলে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত আসামি ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সাথে পলাতক আসামিদের গেস্খপ্তারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



