জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যায় এক নারী ও তার প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার বেলা ১২ টায় জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সনি খাতুনের বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলার শর্মাপুর গ্রামে এবং তার প্রেমিক রনির বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাম চন্দ্রপুর গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১১ মার্চ রাতে সনি তার স্বামী হাসান পলাশকে পানির সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাওয়ান। এরপর প্রেমিক রনি প্রাচীর টপকে পলাশের ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন। পরে বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ফেলে দেন।
এ ঘটনায় দু’জনকে আসামি করে পাঁচবিবি থানায় হত্যা মামলা করেন পলাশের বাবা। তদন্ত শেষে ওই বছরের ৩১ আগস্ট আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা।
আদালতের সরকারি কৌসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল জানান, আদালতে জবানবন্দিতে পলাশের স্ত্রী সনি খাতুন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। এ মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য দিয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



