সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান, সহ-সভাপতি মেসবাহুল ইসলাম ও সহ-সভাপতি শুভঙ্কর সাহা
সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান, সহ-সভাপতি মেসবাহুল ইসলাম ও সহ-সভাপতি শুভঙ্কর সাহা
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।
রোববার সংসদ ভবনে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান, সহ-সভাপতি মেসবাহুল ইসলাম ও সহ-সভাপতি শুভঙ্কর সাহা সৌজন্য সাক্ষাৎ করতে এলে একথা বলেন স্পিকার। এ সময় তারা ‘বাঙালির পিতার নাম শেখ মুজিবুর’ বইটি স্পিকারের কাছে হস্তান্তর করেন।
সাক্ষাতের সময় তারা বাংলাদেশের সম্ভাবনাময় কৃষিখাত ও খাদ্য আমদানি-রফতানি বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, কৃষিকাজে আধুনিক প্রযুক্তি ব্যবহারে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে বহুগুণে। এ সময় কৃষিক্ষেত্রে পানি সরবরাহ ব্যবস্থাপনা ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে নেদারল্যান্ডে প্রচলিত পদ্ধতি ব্যবহার করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।
সভাপতি সাজ্জাদুল হাসান বলেন, কৃষি অর্থনীতিবিদ সমিতি দেশের কৃষি সম্প্রসারণ ও খাদ্য রফতানি বৃদ্ধিতে গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



