চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করে ভারত। যা অব্যাহত রয়েছে অপরাজিত পথচলায়। দারুণ শুরু ভীত গড়ে দিয়েছিলেন শাহীন শাহ আফ্রিদি। এই বাঁহাতি পেসারে মুগ্ধ পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ভারতের বিপক্ষে আফ্রিদির বোলিং দেখে বাবরের মনে পড়েছে কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে।
ভারতের বিপক্ষে নতুুন বলে ঝড় তোলেন আফ্রিদি। রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে ফিরিয়ে ধস নামান ভারতের ব্যাটিং লাইনআপে। আফ্রিদির দারুণ শুরুই পাকিস্তানের আত্মবিশ্বাস বেড়ে যায়। বাবর আজম বলেন, ‘হ্যাঁ, একদম (এই দুটি ডেলিভারি দলকে ছন্দ দিয়েছে)…যেভাবে শাহিন শাহ আফ্রিদি ওই দুটি আউট করেছে, অসাধারণ ছিল।
আমাদের পরিকল্পনাই ছিল এমন যে রোহিত শর্মাকে ফুল লেংথ বল করা হবে। আর রাহুলকে বোল্ড করা ডেলিভারি তো দুর্দান্ত ছিল, বল পিচ করে ভেতরে ঢোকে। সত্যিকারের এক ফাস্ট বোলারের ডেলিভারি…ওই ডেলিভারিতে আমার ওয়াসিম আকরামকে মনে পড়েছে। ওয়াসিম ভাই যেভাবে বল ভেতরে আনতেন, সেরকমই। শাহিন শাহ আফ্রিদির বোলিং এরকমই দারুণ ছিল। প্রতিপক্ষের মূল ব্যাটসম্যানদের যখন শুরুতেই আউট করে দেওয়া যায়, দল হিসেবেও তখন আত্মবিশ্বাস মেলে। সেখান থেকে বিশ্বাস পেয়ে বোলাররা সবাই ভালো করেছে, ফিল্ডিংও ভালো হয়েছে। সমন্বিত পারফরম্যান্স দেখাতে পারছি আমরা।’
বিশ্বকাপে ধারাবাহিক পারফরমেন্স করছে পাকিস্তান। যার নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। দারুণ এই পথচলার রহস্য জানালেন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, ‘যেভাবে একতাবদ্ধ আছে দল, পাকিস্তানে ক্যাম্প থেকে শুরু করে এখন পর্যন্ত, এটাই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করেছি, যে দলটা খেলে আসছে দীর্ঘদিন ধরে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে যারা (২০১৭ সালে), ২০১৯ বিশ্বকাপ খেলেছে, প্রায় ওই দলটাকেই ধরে রাখা হয়েছে। একসঙ্গে অনেকদিন খেললে, একতাবদ্ধ হয়ে থাকলে, অধিনায়কের কাজ সহজ হয়ে ওঠে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



