পূর্ব লন্ডনে মো. আকিল মেহেদী (২২) নামে এক ব্রিটিশ বাংলাদেশি তরুণ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকালে পূর্ব লন্ডনের ব্রমলি বাই বো এলাকা থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়। রোববার (৭ নভেম্বর) মৃতদেহটি মেহেদীর বলে নিশ্চিত করেন তার স্বজনরা।
নিহত মো. আকিল মেহেদীর গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের কানিশাইল গ্রামে। তিনি যুক্তরাজ্য প্রবাসী জিয়াউর রহমানের ছেলে।
পরিবারিক সূত্রে জানা গেছে, আকিল কোরআনে হাফেজ ছিলেন। তিনি মিসরে ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করেন। গত রমজান মাসে লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকার একটি মসজিদে তারাবিহ-এর নামাজ পড়ান। তার মা-ও একজন কোরআন শিক্ষিকা।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে ইভিনিং স্ট্যান্ডার্ড জানিয়েছে, শনিবার সকালে পূর্ব লন্ডনের ব্রমলি বাই বো এলাকা থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়। রোববার (৭ নভেম্বর) মৃতদেহটি মেহেদীর বলে নিশ্চিত করেন তার স্বজনরা। পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে শনাক্ত করে তদন্ত শুরু করেছে।
টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ বলেন, সাবিনা নেসাকে খুনের পর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে যুক্তরাজ্যে এ নিয়ে পাঁচ বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার হলেন। মেহেদীর মতো একজন তরুণ কোরআনে হাফিজ হত্যার ঘটনায় বাংলাদেশী কমিউনিটিতে উদ্বেগ ও শোকের ছায়া নেমেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



