হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে পলাতক ১৯ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ নভেম্বর) দিবাগত-রাত মাধবপুর থানার কয়েকটি আভিযানিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক/ডাকাতি/চুরি সহ বিভিন্ন অপরাধের জি আর, পরোয়ানা মূলে ১২ জন পলাতক আসামী, সি আর পরোয়ানা মূলে ৩ জন পলাতক আসামীসহ মাদক মামলার নিয়মিত আসামি ২ জন, ধর্ষণের চেষ্টার পুরাতন মামলার ১জন পলাতক আসামি এবং অপরাধ নিবারণ কল্পে (কা বি ১৫১) ধারায় একজন আসামীসহ সর্বমোট ১৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক ১৯ জন গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



