হবিগঞ্জের মাধবপুর বাজারের সরকারি খাস প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বিগত কয়েকদিন ধরে উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম ও সহকারি কমিশনার ভূমি মো: মহিউদ্দিন অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করে এ সম্পত্তি উদ্ধার করেন।
জানা যায়, মাধবপুর পৌরসভার বাজার প্রতিষ্ঠার সময় কাটিয়ারা মৌজার ১০২৭ দাগে ১ একর ৩১.৮৭ শতাংশ ভূমির উপর একটি পুকুর খনন করা হয়। পরবর্তীতে পুকুরের চার পাশের মালিকরা আস্তে আস্তে পুকুরের জায়গা অবৈধভাবে দখল করে বাসা ও দোকান ঘর নির্মাণ করে তা মজ্জা পুকুরে পরিণত করে পুকুরে যাওয়ার রাস্তাগুলো প্রায় বন্ধ করে রাখে। ফলে এটি জনসাধাণের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এমনকি কয়েকবার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস কর্মীরা রাস্তা না থাকায় ওই পুকুরটি ব্যবহার করতে পারেনি। বাজারের ব্যবসায়ী সমাজ বিভিন্ন পুকুরটি খননসহ রাস্তাগুলো পুনঃউদ্ধারের জন্য প্রশাসনের কাছে আবেদন করেন। বর্তমান বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এম.পির কাছেও ব্যবসায়ী ও সুশীল সমাজ পুকুরটি খননসহ রাস্তাগুলো পুনঃউদ্ধার করার জন্য দাবি জানালে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী দখলদারদের উচ্ছেদ অভিযান চালিয়ে তা খনন করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করে তোলার জন্য প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।
উপজেলার সহকারি কমিশনার ভূমি মো: মহিউদ্দিন জানান জানান, পর্যায় ক্রমে সরকারি জায়গা অবৈধভাবে যারা দখল করে আছেন তাদেরকে উচ্ছেদ করা হবে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মো: মঈনুল ইসলাম জানান, বর্তমান জেলা প্রশাসক মহোদয় যোগদান করার পর পরই তিনি পুকুরটি পরিদর্শন করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে তা জনসাধারণের ব্যবহারের উপযোগী হিসাবে তৈরি করার জন্য নির্দেশ দেন। ইতিমধ্যেই পুকুরটি খনন, দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ও পার্ক তৈরির জন্য প্রায় ৬০ লাখ টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে। এ প্রক্রিয়া শুরুর আগেই দখলদারদের উচ্ছেদ করা হবে এবং এর সুফল মাধবপুরবাসী উপভোগ করবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



