মৌলভীবাজারের কমলগঞ্জে যুবলীগ নেতা ব্যবসায়ী নাজমুল হাসান হত্যায় জড়িত ৪ অপরাধীকে রাধানী ঢাকার যাত্রাবাড়ি ও সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (০৩ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বেলা ২টার দিকে র্যাব সদর দফতরে গ্রেফতারকৃতদের নিয়ে প্রেস ব্রিফিং করবে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও রহিমপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।
হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার অন্যতম আসামী বাবর মিয়াসহ ৪জনকে রাজধানীর যাত্রাবাড়ী ও সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব।
পরিবারের দাবি ওই যুবলীগ নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাইক্রোবাস নিয়ে এসে দুর্বৃত্তরা নাজমুলকে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যার দিকে মারা যান নাজমুল।
মৃত্যুর আগে আহত অবস্থায় ফেসবুক লাইভে এসে নাজমুল নিজেই হামলাকারীদের নাম প্রকাশ করেছেন। নিহতের পরিবারের পক্ষ হতে ১৩ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান,দীর্ঘ দিন ধরে এলাকায় দুইটি গ্রুপের মধ্যে বালুমহাল, আধিপত্য বিস্তার ও বাজারের দোকান ঘর নিয়ে বিরোধ চলছিল। এরই জের দরে গত ৮ মাসে উভয় গ্রুপের মধ্য একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষে হতাহতের ঘটনায় থানায় ৬টি মামলাও হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



