সিলেটে শ্বশুড় বাড়ির ফটক থেকে আরশ আলী (৫০) নামে গরু ব্যবসায়ী জামাতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ অক্টোবর) সকালে বিশ্বনাথ উপজেলার দতা গ্রামে শ্বশুড় বাড়ির ফটকে গ্রীলের সঙ্গে গলায় রশি পেচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এক সন্তানের জনক নিহত আরশ আলী ওসমানীনগরের ছাইয়ার খাঁ গ্রামের মৃত আকরুছ আলীর ছেলে। বাড়ি অন্য উপজেলায় হলেও গরু ব্যবসার সুবাদে তিনি শ্বশুড়ালয়ে স্বপরিবারে থাকতেন।
নিহতের স্বজনরা জানায়, বুধবার ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়ে যান আরশ আলী। এরপর রাতে আর বাড়ি ফিরেননি।তার শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে দাবি পরিবারের।
সিলেটের বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি আতাউর রহমান বলেন, গরু ব্যবসার সুবাদে নিহত আরশ আলী তার শ্বশুড় বাড়িতে থাকতেন। ভোরবেলা এলাকার আরেক লোক তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর সকাল ১০টার দিকে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, সুরতহালে নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।এরপরও তার মৃত্যুর নেপথ্যের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



