নগরের বাকলিয়া থানার মাদক মামলায় মিয়ানমারের নাগরিক আইয়ুব খান প্রকাশ ফজল হকের (৫০) ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩ নভেম্বর ) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামি হলেন-আইয়ুব খান প্রকাশ ফজল হক, মিয়ানমার আকিয়াব জেলার রাচিডং থানার চাংগানা এলাকার মৃত আব্দুল গনির ছেলে। বর্তমানে কক্সবাজার জেলার উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্পের ব্লক নং-১১, আব্দুল হামিদ মাঝির লোক।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ আগস্ট নগরের বাকলিযা থানার মেরিনার্স রোড ইউসুফ খাঁর কলোনির মো. মোসলেম উদ্দীনের চায়ের দোকানের উত্তর পাশ থেকে আইয়ুব খান প্রকাশ ফজল হক আটক করা হয়। পরে তল্লাশি করে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর উপ-অঞ্চল চান্দগাঁও সার্কেলের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় মিয়ানমারের নাগরিক আইয়ুব খান প্রকাশ ফজল হক নামের এক আসামিকে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা। অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



