সিলেট জেলায় শূন্যপদে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ পরিক্ষা চলছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে সিলেট নগরের রিকাবিবাজার পুলিশ লাইন্সে নিয়োগ পরিক্ষা শুরু হয়েছে।
পরিক্ষায় অংশ নিতে সিলেটে জেলার হাজার হাজার প্রার্থীরা পুলিশ লাইনসে হাজির হয়েছেন। তাদের মধ্য থেকে কনস্টেবল পদে লোক নিয়োগে বাঁচাই চলছে। এছাড়া সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার অসংখ্য প্রার্থীরা কনস্টেবল নিয়োগ পরিক্ষায় অংশ নিয়েছেন।
সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনকে প্রধান করে মোট ৫ জনের বোর্ড রিক্রুটমেন্টের দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান এ তথ্য নি্শ্চিত করে বলেন, কনস্টেবল পদে সিলেট জেলায় ১১ জন নারীসহ মোট ৭২ জন নিয়োগ দেওয়া হবে। এর বিপরীতে ২ হাজার ৮৮০ জন আবেদনকারী উপস্থিত হওয়ার কথা রয়েছে। উপস্থিতদের মধ্য থেকে কনস্টেবল পদে নিয়োগে যাচাই-বাছাই চলছে বলেও জানান তিনি।
গত ১০ সেপ্টেম্বর পুলিশ সদর দফতরের এআইজি রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-২ এর এআইজি মোহাম্মদ নাসিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে দেশের ৬৪টি জেলায় শূন্যপদে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগে নারী-পুরুষ মিলিয়ে ৩ হাজার সদস্য নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরমধ্যে ২ হাজার ৫৫০ জন পুরুষ ও ৪৫০ জন নারী কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
এর মধ্যে সিলেটে ১১ জন নারী ও ৬১ জন পুরুষ কনষ্টেবল নিয়োগ করা হবে। মৌলভীবাজারে ৬ জন নারী ৩৪ জন পুরুষ, সুনামগঞ্জে ৮ জন নারী ৪৩ জন পুরুষ, এবং হবিগঞ্জে ৭ জন নারী ৩৭ জন পুরুষ কনস্টেবল পদে নিয়োগ করা হবে উল্লেখ করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



