নতুন সিলেট প্রতিবেদক:: দুয়ারে কড়া নাড়ছে মুসলিম বিশ্বের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। গত বছরের ন্যায় সেই আনন্দে ছেদ ফেলেছে মহামারি করোনাভাইরাস।
করোনাপূর্ব সময়ে সিলেটে ঈদের প্রধান জামাত হতো শাহী ঈদগাহ ময়দানে। কিন্তু এবার শাহী ঈদগাহমুখী জনস্রোত থাকছে না। এবারো মুসল্লীবিহীন থাকছে সিলেটের ৫শতিাধিক ঈদগাহ।
পুলিশ প্রশাসন থেকে এই নিষেধাজ্ঞা আরোপে সিলেটের কোনো ঈদগাহে বা খোলা জায়গায় ঈদের জামাত হচ্ছে না! আর স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে মসজিদে নামাজ আদায়ের জন্য নির্দেশনা পুলিশের।
স্বাস্থ্যবিধি মানতে গিয়ে প্রয়োজনে এক মসজিদে একাধিক ঈদ জামাত করা যেতে পারে বলেও জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান।
তিনি বলেন, এবার পবিত্র ঈদুল ফিতরে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে মসজিদে ঈদ জামাত আদায়ের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন এই বিষয়টি তদারকি করবে।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের নতুন সিলেটকে বলেন, পবিত্র ঈদুল ফিতরে কোনো উন্মোক্ত স্থানে জামাত হবে না। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদ জামাত আদায় করতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনাপূর্ব সময়ে সিলেটে ১ হাজার ১৮৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হতো। এরমধ্যে জেলা ও মহানগর এলাকায় ৫২০টি ঈদগাহে এবার ঈদ জামাত হচ্ছে না। এরমধ্যে নগর এলাকায় ৮৩ টি এবং জেলায় ৪৩৭টি ঈদগাহে এবার ঈদ জামাত হচ্ছে না।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



