সিলেট নগরীর শিবগঞ্জ এলাকা থেকে ২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে চোরাচালান পণ্য ভারতীয় হরলিক্স, চকলেট ও বিস্কুট জব্দ করে পুলিশ।
এ ঘটনায় শাহপরাণ থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। সোমবার (১ নভেম্বর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় পুলিশ চোরাচালান কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো চ ১১-১৬৩৬ রেজিষ্ট্রেশনের মাইক্রোবাস আটক করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেটের গোয়াইনঘাটের তারকখলা গ্রামের মহরম আলীর ছেলে আফসার হোসেন (১৯) ও শহরতলীর জালালাবাদ থানাধীন সতের গ্রামের মৃত শমসের আলীর ছেলে মোঃ এরশাদ (৪২)।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় পণ্যসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ একটি মাইক্রোবাস থেকে ভারতীয় চকলেট, বিস্কুট উদ্ধার করে। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৬২ হাজার ৮শত টাকা। এ ঘটনায় থানায় মামলা করেছে পুলিশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



