হবিগঞ্জের বানিয়াচংয়ে খলায় ধান শুকানো নিয়ে সংঘর্ষে বল্লমের আঘাতে ফালু মিয়া (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে। বুধবার (১২ মে) দুপুরে উপজেলার পুরান পাথারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফালু মিয়া পুরান পাথারিয়া গ্রামের মৃত গফুর উদ্দিনের ছেলে। ঘাতক জহিরুল ইসলাম নিহতের ফালু মিয়ার ভাতিজির ছেলে
বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, নিহত ফালু মিয়ার সাথে তার নাতি জহিরুল ইসলামের বেশ কিছুদিন যাবত পরিবারিক কলহ চলে আসছিল। এরই প্রেক্ষিতে দুপুরে তাদের মধ্যে খলায় ধান শুকানো নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জহিরুল ইসলাম টেটা (বল্লম) দিয়ে ফালু মিয়াকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। অভিযোগের প্রেক্ষিতে দোষীদের আইনের আওতায় আনা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



