ছাতকের ভারত সীমান্তে গাড়ী চাপায় এক বারকি শ্রমিক নিহত হয়েছে।
সোমবার (১ নভেম্বর) সকালে ছাতকের ইসলাম পুর ইউনিয়নের ভারত সীমাম্তের ইছামতি নদীতে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ভারতীয় চুনাপাথরবাহী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ভারত সীমান্তের অভ্যন্তরে ইছামতি নদীতে পড়ে যায়। এসময় ট্রাকের প্রচন্ড ধাক্কায় নৌকায় বসে থাকা বাংলাদেশী বারকি শ্রমিক আকিব হোসেন (২৫) চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত আকিব হোসেন ইসলাম পুর ইউনিয়নের বনগাঁও গ্রামের সিরাজ মিয়ার পুত্র। লাশ উদ্ধার করে ভারতীয় পুলিশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) মিজানুর রহমান জানান, ময়না তদন্ত শেষে ভারতীয় পুলিশ আজ লাশটি হস্তান্তর করতে পারে বলে তিনি আশাবাদি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



