সিলেট নগরীর চারাদিঘীর পাড় এলাকা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ১২টার দিকে চারাদিঘীর পাড়ের রাস্তার পাশে এক শিশুর লাশ দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তারা এসএমপির কোতোয়ালী থানা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে শিশুর লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, চারাদিঘীর পাড় থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে- মানিকপীড় টিলার কবরস্থান থেকে শিয়াল বা কুকুর লাশ নিয়ে এসে ঘটনাস্থলে ফেলে দিয়েছে। তবুও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



