সিলেট নগরীর জেলরোড এলাকায় অভিযান চালিয়ে ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে।
সোমবার (১ নভেম্বর) সকালে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। এরআগে রবিবার (৩১ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, বিমানবন্দর থানাধীন আম্বরখানা লিচু বাগান এলাকার শাহাবুদ্দিনের ছেলে সুফি মিয়া ওসামা ওরফে রাফি (১৮) ও ঢাকার নবাবগঞ্জ থানার নবাবগঞ্জ বাগমারাবাজার এলাকার রাকিব আলীর ছেলে মোঃ রাব্বী (২০)।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্লাহ তাহের।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



