নতুন সিলেট প্রতিবেদক:: সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন আর নেই। মঙ্গলবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনা আক্রান্ত মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)।
মহুমের ছোট ভাই লেখক কলামিষ্ট যুক্তরাষ্ট্র প্রবাসী রোটারিয়ান আহমেদ শামসুদ্দিন কুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
আলহাজ্ব গিয়াস উদ্দিনের জানাযা গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। মরহুমের স্ত্রী-সন্তান ও ছোট ভাই যুক্তরাজ্যে অবস্থান করায় জানাযার সময় নির্ধারণ করা হয়নি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



