নতুন সিলেট ডেস্ক:: করোনাকালে ফেঞ্চুগঞ্জের গরীব, দুস্থ-অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ করলো এসএসসি ১৯৯৭ ব্যাচের বন্ধ মহল। মঙ্গলবার দুপুরে স্থানীয় বাদেদেউলী গ্রামে বন্ধু মহলের উদ্যোগে করোনাকালে দুস্থ, অসহায় লোকজনের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিবারের ন্যায় এবারো গ্রামের ৫০টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী ও ১০ জনের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় এসএসসি ১৯৯৭ ব্যাচের বন্ধুমহলের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবী আব্দুস সামাদ রুমেল, যুবলীগ নেতা সামাদুল কমর চৌধুরী লিটন, সাবেক সেনা সদস্য মিনহাজ উদ্দিন, ব্যবসায়ী শাহিনুল ইসলাম শাহিন, সরকারি কর্মকর্তা দিলীপ কুমার, ফজলুল করীম ফজল, ফাত্তাহ মিয়া ও আব্দুল বাছিত এনাম প্রমুখ।

উল্লেখ্য, গত বছর করোনার শুরুতে এবং পবিত্র ঈদুল আজহায় একইভাবে দুস্থ, অসহায় লোকজনের পাশে দাঁড়ায় দেশে বিদেশে থাকা এসএসসি ১৯৯৭ ব্যাচের বন্ধুমহল। এরই ধারাবাহিকতায় এবারো তারা করোনাকালে বিপাকে পড়া লোকজনের সহায়তায় ঈদ উপহার বিতরণ করেন।
সংশ্লিষ্টরা জানান, দেশে-বিদেশে ছড়িয়ে থাকা বন্ধুমহলের এই ক্ষুদ্র প্রয়াসের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। কেবল ঈদ উপহারই নয়, এলাকার দুস্থ, অসহায়দের যেকোনো সহযোগীতায় ’৯৭ ব্যাচের বন্ধুমহল প্রচেষ্ট সর্বদা অব্যাহত থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



