সিলেটে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি পুলিশিং সিলেট মহানগর কমিটির সভাপতি ডা. নাছিম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।
এসময় তিনি বলেন, সামাজিক নিরাপত্তায় কমিউনিটি পুলিশের অবদান অপরীসিম। কমিউনিটি পুলিশ আমাদের সহযোগী। তাদের ইনফরমেশনে আমরা অনেক সময় অভিযান চালাই। অপরাধীদের গ্রেপ্তার করি।
তিনি বলেন, পুলিশিং সেবাকে এগিয়ে নিতে ও দেশকে অপরাধমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



