নতুন সিলেট প্রতিবেদক:: সিলেটের কানাইঘাটে ট্রাক্টর চাপায় নাইম আহমদ (৮) ও মাইশা আক্তার (৫) নামে দুই শিশু নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে ভাই বোন। এ ঘটনায় আরেক শিশু ও ট্রাক্টর চালক আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ মে) সকাল ১০টার দিকে উপজেলার দিঘীরপার ইউনিয়নের লন্তিরমাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের মাহতাব উদ্দিনের সন্তান।
স্থানীয়রা জানান, এদিন সকালে লন্তিরমাটি গ্রামের শরীফ উদ্দিন জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিলেন। চালক শরীফ উদ্দিনের পাশে বসা ছিলো শিশু নাইম ও মাইশা। ট্রাক্টরটি জমি থেকে রাস্তায় তোলার সময় শিশু নাইম ও মাইশা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান এবং অপর শিশুটি ছিটকে গিয়ে দূরে পড়ে যায়।
সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম নতুন সিলেটকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শিশু তিনটিকে ট্রাক্টরে তোলা হয়েছিল। ট্রাক্টর জমি থেকে রাস্তায় তুলতে গিয়ে শিশু দু’টি পড়ে গিয়ে মারা যান। আহত হন ট্রাক্টর চালক শরীফ উদ্দিনও। খবের পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা নিহতদের মরদেহ উদ্ধার করেছেন। তবে এটি যেহেতু স্রেফ দুর্ঘটনা, ইচ্ছে করে ঘটেনি, সে কারণে নিহত শিশুদের অভিভাবক আইনী পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



