নতুন সিলেট প্রতিবেদক:: করোনা ভাইরাসে সিলেটে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আক্রান্ত হয়েছেন আরো ৬২ জন। মঙ্গলবার (১১ মে) গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক ডা. সুলতানা রাজিয়া।
তার দেওয়া তথ্যমতে, নতুন করে মারা যাওয়া্ ৩ জনই সিলেট জেলার। এছাড়া গত ২৪ ঘন্টায় আক্রান্তদের ৫০ জন সিলেট জেলার, ৮ জন মৌলভীবাজারের, সুনামগঞ্জের এক ও হবিগঞ্জের ৩ জন।
অধিদপ্তরের তথ্যমতে, এ নিয়ে গত এক বছরে করোনায় ৩৭২ জন মারা গেছেন। এরমধ্যে ২৯৭ জনই সিলেটের, ২৯ জন মৌলভীবাজারে, ২৮ জন সুনামগঞ্জের এবং হবিগঞ্জে ১৮ জনের মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২২৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ২১০ জন, হবিগঞ্জে ১১ জন, মৌলভীবাজার ও সুনামগঞ্জে একজন করে।
সংশ্লিষ্টরা জানান, এ যাবত গত এক বছরে ২১ হাজার ২৮৮ জন করোনা আক্রান্ত হলেও সুস্থ হয়ে ওঠেছেন ২০ হাজার ৬৭ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



