সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট একটি পবিত্র এবং আধ্যাত্মিক নগরী হিসাবে সারাদেশে পরিচিত। এই্ নগরীতে এসব অসামাজিক কার্যকলাপ চলতে পারেনা। কয়েকদিন পরপরই মার্কেটের দুটি আবাসিক হোটেলে অভিযান হয়। লোকজন ধরা পড়ে। এটা মেনে নেয়া যায়না। এ সব অনৈতিক কর্মকান্ড বন্ধ করতে হবে। প্রয়োজনে আমরা কঠোর অবস্থানে যাবো।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার সুরমা মার্কেকেটের ব্যবসায়ীদের সংগঠনের সভাপতিসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ পরিস্কার পরিচ্ছন্নতার ফি মওকুফ করাতে গিয়েছিলেন নগরভবনে, এসময় মেয়র তাদেরকে এই সর্তক বার্তা দেন।
উল্লেখ্য ইতোপূর্বে মেয়র নগরীর বেশ কয়েকটি স্থানে নিজে অভিযান পরিচালনা করে এসব অনৈতিক কর্মকান্ড বন্ধ করেছিলেন।
বিষয়টি নিয়ে আরো তথ্য জানতে মেয়রের নম্বরে কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



