সিলেটের সুরমা মার্কেটের সামন থেকে পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯। তার নাম আফসার উদ্দিন (৪০) নাহিদ। তিনি নগরীর আলহেলাল ১৪/ এ নম্বর বাসার নাজিমুদ্দিনের ছেলে।
আজ বুধবার (২৭ অক্টোবর ) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের গণমাধ্যম কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান জানান, নাহিদ কোতোয়ালি মডেল থানায় গত ৯ অক্টোবর দায়েরকৃত একটি মামলার ( নম্বর ২৪/৭৫৯) আসামি।
তিনি আরও জানান, আফসার উদ্দিন নাহিদকে তারা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



