নতুন সিলেট প্রতিবেদক:: মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারত। এ অবস্থায় দেশে ফিরছেন সে দেশে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশীরা। ভারত ফেরত এমন ছয় জনকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
মঙ্গলবার (৪ মে) তাদের করোনা পরিক্সা করা হবে নিশ্চিত করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, সোমবার (৩মে) ভারত থেকে ফেরার পর ছয় বাংলাদেশী নাগরিককে হাসপাতালের স্ব স্ব ইউনিটে রাখা হয়েছে। এখানে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে তারা বাড়ি ফিরবেন।
তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ভারত ফেরত ছয় জনকে হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রাথমিক অবস্থ্যায় তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর কোয়ারিন্টেনের মেয়াদ পূর্ণ হওয়ার পর আবারো স্বাস্থ্য পরিক্ষা করা হবে।
সংশ্লিষ্টরা জানান, করোনার নতুন ভ্যারিয়েশনের কারণে ভারতের অবস্থা খুবই ভয়াবহ। এ কারণে সিলেটের ছয়টি স্থলবন্দরে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ভারত থেকে আটকে পড়া কোনো বাংলাদেশি নাগরিক স্থল বন্দর দিয়ে ফিরলে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



