সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকাল ৩টায় এসএমপির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি’র পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।
আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার(সদর) মো. কামরুল আমিন, উপ-পুলিশ (ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওম) মো. জাবেদুর রহমান, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, এসএমপির সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ।
পুলিশ কমিশনার উপস্থিত অফিসারদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং নগরবাসীর জানমালের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ও আইনানুগ মানবিক পুলিশিং এর মাধ্যমে এসএমপি’র তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রেখে জনগণকে সেবা প্রদানের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



