বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়ন শাখার কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
রোববার (২৪ অক্টোবর) অনুষ্টিত নির্বাচনে দুবাগ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী ও দুবাগ বাজার কমিটির সেক্রেটারি মাওলানা কমর উদ্দিন চৌধুরী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা মো. নাসির উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাওলানা মকবুল হোসেন।
১৯ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটির নির্বাচিত অন্যরা হলেন, সহ সভাপতি পদে মাওলানা নিজাম উদ্দিন, সাইদুল ইসলাম সুহেল, সাহেদ আহমদ চৌধুরী।
সহ সম্পাদক মাওলানা আজমল হোসেন চৌধুরী, মাওলানা সাহিন আহমদ। সহ সাংগঠনিক সম্পাদ হাফিজ আব্দুল হামিদ, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আবুল কালাম, সহ-প্রচার সম্পাদক হাফিজ ইসলাম উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ আলী আহমদ, সমাজকল্যাণ সম্পাদক শিব্বির আহমদ চৌধুরী, অফিস সম্পাদক মাহফুজুল আলম হিমেল।
নব গঠিত কার্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন, হাফিজ নুমান আহমদ, মাওলানা আব্দুল হালিম, আজমল হোসেন খান।
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাগ বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম আজাদ। মাওলানা হারুনূর রশিদের সভাপতিত্ব এবং মাওলানা সাইদুল ইসলাম সুহেল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা রমিজ উদ্দিন, প্রচার সম্পাদক হাফিজ আবু সাঈদ হারুন ও সদস্য মো. মামুন রশিদ। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আল ইসলাহ বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



