হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৫ অক্টোবর) অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল। থানা পুলিশের টিম ও স্থানীয় প্রতিনিধিগণ এতে সার্বিকভাবে সহযোগীতা করেন।
জানা গেছে, উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়নের অন্তর্গত ভোলারজুম বাজারে হাওর লস্করিয়া মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত জায়গায় কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে কাঁচা পাঁকা ঘর নির্মাণ করে। প্রশাসনিক তৎপরতায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



