দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র আরিফুল ইসলাম রাহাত (১৮) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কলেজ কর্তৃপক্ষ।
আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় কলেজ প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ সামসুল ইসলাম।
তিনি বলেন, রাহাত হত্যার ঘটনায় আসামীদের এখনও গ্রেফতার করা হয়নি। মামলা হয়েছে, সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবুও কেন আসামীদের গ্রেফতার করা হয়নি। আমরা ২৪ ঘন্টা সময় দিয়েছিলাম, কিন্তু ঘাতকদের গ্রেফতার করা হয়নি। অনতিবিলম্বে ঘাতকদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে কলেজ কর্তৃপক্ষ।
তিনি বলেন, ছাত্ররা রাস্তায় নেমে গেলে পরিস্থিতি ভয়াবহ, সে দায়ভার কিন্তু প্রশাসনকেই নিতে হবে। তাই তিনি স্থানীয় প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি- আসামীদের গ্রেফতার করার জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দক্ষিণ সুরমা কলেজ ক্লিন কলেজ হিসেবে পরিচিত। ভর্তির সময় সকল শিক্ষার্থীদের রাজনীতিমুক্ত করার প্রতিজ্ঞা করানো হয়। যারাই কলেজের পরিবেশকে কলঙ্কিত করতে এরকম নৃশংস হত্যাকান্ড ঘটিয়েছে তাদেরকে কোন রক্ষা নেই। অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তুমূলক শাস্তির দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে কলেজের সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



