বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দক্ষিণ কোরিয়া। আগামী রোববার (২৪ অক্টোবর) থেকে বাংলাদেশিদের ভিসার আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছে ঢাকাস্থ কোরিয়ান দূতাবাস।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বাংলাদেশে করোনা পরিস্থিতির উন্নতি এবং দক্ষিণ কোরিয়ায় যাওয়া বাংলাদেশিদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় যেতে চাওয়া বাংলাদেশিদের অবশ্যই দুই ডোজ করোনার টিকা নিতে হবে। এ ছাড়া তাদের সব ধরনের করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বাংলাদেশিদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেলে ফের ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশের করোনা পরিস্থিতির অবনতি হলে চলতি বছরের এপ্রিলে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় দক্ষিণ কোরিয়া।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



