দক্ষিণ সুরমা কলেজে অস্ত্রাঘাতে দ্বাদশ শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম রাহাত (১৮) কে খুনের ঘটনায় চন্ডিপুলে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এসময় রাহাতের ‘হত্যাকারীকে’ ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান তারা। প্রায় এক ঘন্টা সড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে বিকেল চারটার দিকে এলাকাবাসী অবরোধ তোলে নেয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার অবরোধ তোলে নেয়ার নেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমরা আসামীকে গ্রেফতারের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, অঅশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেফতার করতে পারবো।
এর আগে, বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রাঘাতে দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম রাহাতকে খুন করে দুর্বৃত্তরা।
নিহত কলেজ ছাত্র আরিফুল ইসলাম রাহাত দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের পুরান তেতলী গ্রামের সোলায়মান মিয়ার পুত্র।
এদিকে, কলেজ শিক্ষার্থী হত্যার ঘটনায়, ২৬ অক্টোবর পর্যন্ত পাঠদান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে পরীক্ষা চলবে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম সিলেট প্রতিদিনকে বলেন, ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



