নতুন সিলেট ডেস্ক:: মৌলভীবাজার জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী মাদক ব্যবসার অপরাধে অভিযুক্ত হয়ে কারাবরণ করেছিলেন।
শুক্রবার (৩০ এপ্রিল) মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তথ্যটি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুজ্জামান।
মৃত হাজতির নাম নারায়ন রবী দাস (৫০)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর গ্রামের মৃত রাম পিয়ারী রবী দাসের ছেলে।
জেল সুপার বলেন, ‘মাদকদ্রব্যের ব্যবসায় জড়িত থাকার মামলায় ওই ব্যক্তি কারাগারে বন্দি ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। বৃহস্পতিবার রাতে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



